ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে বাতিল ৭৪ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির জেরে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের মহাবিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা কয়েক হাজার যাত্রী।
বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাবে ঢাকা থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিলের কবলে পড়ে।
ফ্লাইট বাতিলের পরিসংখ্যান:
২৮ ফেব্রুয়ারি (শনিবার): প্রথম দিনেই ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট ছিল। এছাড়া এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটও রয়েছে।
১ মার্চ (রোববার): এদিন সর্বোচ্চ ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, ইউএস-বাংলার ৪টি এবং বিমান বাংলাদেশের ৯টি ফ্লাইট। এছাড়া কাতার এয়ারওয়েজ, জাজিরা ও সালাম এয়ারের ফ্লাইটও বাতিল হয়।
২ মার্চ (সোমবার): সোমবারের জন্য আগেভাগেই ১১টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এমিরেটসের ৫টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট রয়েছে।
হঠাৎ ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে শত শত যাত্রী আটকা পড়েছেন। অনেক এয়ারলাইন্স তাদের যাত্রীদের বিকল্প সময়ের জন্য অপেক্ষা করতে বলেছে, আবার কেউ কেউ হোটেল সুবিধা দিচ্ছে। তবে অনির্দিষ্টকালের এই জটিলতায় উদ্বেগ বাড়ছে সাধারণ যাত্রীদের মধ্যে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর