ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে ওয়াসা এটিএম বুথের পানির দাম বাড়ল, লিটারে কত?
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে স্থাপিত ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছে।
রোববার (১ মার্চ) থেকেই নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে।
ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়াসার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এটিএম বুথের প্রতি লিটার পানির দাম পড়বে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। আগে এই পানির দাম ছিল ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ২০ পয়সা।
ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, এটিএম বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। মূলত ব্যয় সামাল দিতেই পানির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম লিটারপ্রতি ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল। মাত্র আড়াই বছরের ব্যবধানে দ্বিতীয় দফায় এই দাম বাড়ানো হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর