ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি
স্পোর্টস ডেস্ক: শিয়া কাপের ফাইনাল মাঠের লড়াইয়ে শেষ হলেও মাঠের বাইরের বিতর্ক যেন আরও গরম হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের ট্রফি গ্রহণ না করার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক, যেখানে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা একের পর এক ক্ষোভ উগরে দিচ্ছেন। এমনকি সাবেক অধিনায়ক রশিদ লতিফ সরাসরি ভারতকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।
ফাইনাল ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের পূর্বঘোষণা অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারতীয় দল। পুরস্কার বিতরণী মঞ্চে নাকভির উপস্থিতির কারণে সূর্যকুমার যাদবরা ট্রফি গ্রহণ করেননি। শেষ পর্যন্ত তারা ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রশিদ লতিফ লিখেছেন, “এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় দলকে বহিষ্কার করা উচিত। অন্য কোনো খেলায় এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু আইসিসির কর্তাদের বেশিরভাগই ভারতীয় হওয়ায় এখানে কিছুই হবে না। ক্রিকেটের ইতিহাসে এটি এক কলঙ্কজনক দিন।”
তবে ভারতের প্রতি কিছুটা সহানুভূতি জানিয়েছেন শোয়েব মালিক। তার মতে, “ভারতীয় খেলোয়াড়দের ওপর প্রচণ্ড চাপ ছিল। শিরোপা জিতলেও যখন ট্রফি হাতে পায়নি, তখন সেটা নিঃসন্দেহে কষ্টদায়ক। এখন হয়তো তারা বিষয়টি নিয়ে হেসে উড়িয়ে দিচ্ছে। কিন্তু কয়েক বছর পর তারা এ সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ