ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের তিন খাতে এডিবি এর ৩ হাজার কোটি টাকার সহায়তা
নিজস্ব প্রতিবেদক: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের তিনটি গুরুত্বপূর্ণ খাতে মোট ২৯ কোটি ৯৬ লাখ ডলার ঋণ ও অনুদান প্রদান করবে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৩ হাজার ৬২৯ কোটি টাকা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং সংশ্লিষ্ট চুক্তিতে স্বাক্ষর করেন।
খুলনার সুপেয় পানি প্রকল্পে ১৫ কোটি ডলার
খুলনা শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নিরাপদ ও টেকসই সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে এডিবি ১৫ কোটি ডলার ঋণ এবং ৪ মিলিয়ন ডলার অনুদান দেবে। এই প্রকল্পের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির লবণাক্ততা সমস্যার সমাধান করা হবে।
উত্তরবঙ্গের বিদ্যুৎ খাতে ৯.১ কোটি ডলার
রাজশাহী ও রংপুর বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মান, দক্ষতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করতে এডিবি ৯ কোটি ১০ লাখ ডলার ঋণ দিচ্ছে। প্রকল্পের আওতায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কে উন্নত স্মার্ট প্রযুক্তি সংযোজন করা হবে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৫.৮৬ কোটি ডলার অনুদান
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়কে সহায়তা করার জন্য এডিবি ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান দেবে। এ অর্থ ব্যবহার হবে সামাজিক সংহতি ও জীবনযাত্রার মান উন্নয়নে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ