ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বোচ্চ চাহিদায় বিক্রেতাশুন্য ১০ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : অস্থিরতায় কাটিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেষ বেলায় সূচক ও লেনদেন বাড়ায় স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। এদিন লেনদেনের শুরুটা ইতিবাচক থাকলেও মধাহ্ন সময়ে সূচকের তীর তলানীতে নেমে যায়। তবে শেষ বেলায় বাজার ফের ঘুরে দাঁড়ায়। ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। যার মধ্যে সর্বোচ্চ চাহিদা ছিল ১০ কোম্পানির শেয়ারে। ওই ১০ কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল ফিড মিলের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির মোট ৫৬ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। আজ ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির মোট ৭১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এক্সিম ব্যাংকের। আজ ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৭০ পয়সায়। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির মোট ১ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পযসা ৭.৬৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)