ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
১৫০ ইউরোপীয় পর্যবেক্ষক : তবে কি আসছে নতুন চাপ ?
নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গত ২২ সেপ্টেম্বর ইইউর আট সদস্যের প্রাক-নির্বাচনি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। দলটির নেতৃত্ব দেন জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো সেলি।
বৈঠকে ইসির একটি যুগ্ম সচিব নেতৃত্বে অংশগ্রহণ করেন। পরে বিশেষজ্ঞ দল কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেন।
ইসি জানায়, পর্যবেক্ষকরা একসঙ্গে আসবেন না, বরং তফশিল ঘোষণার পর বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে দেশে আসবেন। তারা ভোটকেন্দ্রে প্রবেশ, গোপন কক্ষে যাওয়ার সুযোগ, ভোট গণনার সময় উপস্থিত থাকার সুবিধাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষকদের দল আসবে এবং নির্বাচনের শেষ পর্যন্ত তারা দেশেই থাকবে। পর্যবেক্ষকদের মোট সংখ্যা ১৫০ জন হলেও তারা একসঙ্গে আসবেন না।এছাড়া, নির্বাচন কমিশন কীভাবে ফলাফল প্রকাশ করে এবং ফলাফল সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে রাখা হয় কিনা, এসব বিষয়েও ইইউ প্রতিনিধি দল বিস্তারিত জানতে চেয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা