ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি আরবী বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আররি বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে আরবি ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের একটি বড় অংশের মানুষ এই ভাষায় কথা বলে। এই ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে পারে।
তিনি শিক্ষার্থীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল গুণাবলিতে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী বৃত্তি ফান্ড এবং খন্দকার মোহাম্মদ হাবিব উল্লাহ বৃত্তি ফান্ড থেকে ২৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?