ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি ট্রেন দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হলে এ পরিস্থিতি তৈরি হয়।
রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছাড়ে ট্রেনটি। প্রায় সাড়ে চার ঘণ্টা পর ভাঙ্গুড়া পৌঁছালে হঠাৎ বিকট শব্দে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ভীত-সন্ত্রস্ত সহস্রাধিক যাত্রী দ্রুত ট্রেন থেকে লাফিয়ে নামেন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে লাইনচ্যুত বগি উদ্ধারে এখনো কোনো পদক্ষেপ নিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেনে থাকা অসংখ্য যাত্রী—যাদের অনেকেই পূজার ছুটিতে গ্রামের পথে ছিলেন—চরম ভোগান্তিতে পড়েছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)