ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এই সম্মাননা বিশ্বমঞ্চে বাংলা চলচ্চিত্রকে নেবে: শাকিব খান
বিনোদন ডেস্ক: দীর্ঘ ২৫ বছর ধরে ঢাকাই সিনেমার রুপালি পর্দা শাসন করা মেগাস্টার শাকিব খান তার চলচ্চিত্র জীবনে অসামান্য অবদান ও জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। ‘দ্য ডেইলি স্টার’ কর্তৃক আয়োজিত ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর পক্ষ থেকে তাকে ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে শাকিব খান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি তখন যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। দেশে ফেরার পর সম্প্রতি তিনি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে গিয়ে সম্মাননাটি গ্রহণ করেন।
এই সম্মাননা প্রাপ্তির পর শাকিব খান তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের আবেগ-অনুভূতি ব্যক্ত করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা... আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না! এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ!"
শাকিব খানের দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের চলচ্চিত্র ক্যারিয়ার বাংলা সিনেমার ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় তৈরি করেছে। এই সম্মাননা তার দীর্ঘদিনের পরিশ্রম ও সাফল্যের একটি স্বীকৃতি, যা বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তাকে আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল