ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ষষ্ঠ গণবিজ্ঞপ্তি: সুপারিশপ্রাপ্তদের জন্য নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ই-প্রত্যয়নপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের সুপারিশপ্রাপ্তদের ব্যাচ ও রোল নম্বর দিয়ে সনদ যাচাই করতে বলা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রস্তুত, বিতরণ এবং প্রার্থী কর্তৃক সংগ্রহের প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সেবাপ্রার্থী এবং এনটিআরসিএ উভয়েরই সময় ও অর্থের অপচয় ঘটে। প্রার্থীদের অর্থ, সময় ও শ্রম লাঘবের উদ্দেশ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র সংক্রান্ত তথ্যাদি অনলাইনে প্রার্থীর রোল ও ব্যাচ দিয়ে যাচাই করা সম্ভব। তাই, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র এনটিআরসিএ ওয়েবসাইট থেকে অনলাইনে যাচাই করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?