ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়ির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত এবং বেশ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজরসহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি এবং তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মন্ত্রণালয় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্ত চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেও ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে শান্ত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা