ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় মৃ-ত্যু ৪
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। একই সময়ে ৮৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১২ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৬,০৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশের মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,১১,২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫। এর আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে মারা গেছেন ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আবারও জনগণকে সতর্ক করে জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশ বিস্তার রোধ, নিজস্ব পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)