ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়া ইস্যুতে কারওয়ানবাজারে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কারওয়ানবাজারে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভে করছেন মালয়েশিয়া যেতে না পারা প্রবাসী কর্মীরা।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এতে কারওয়ানবাজার ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের অন্তর্ভুক্ত, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষ নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে দেশটিতে যাত্রা করতে পারেননি।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, “আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বাস দিয়েছিল, কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মো. কাওসার বলেন, “আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো যেতে পারিনি। ৫–৬ লাখ টাকা খরচ করেছি, যার বেশিরভাগই ঋণ।”
বিক্ষোভকারীদের ৫ দফা দাবি
১. ৩১ মে’র আগে ই-ভিসা ইস্যু হলেও বিএমইটির ছাড়পত্র না পাওয়া এবং সব প্রক্রিয়া শেষ করা শ্রমিকদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।
২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।
৩. দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে স্মারকলিপি দিতে হবে।
৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে সেই স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে।
5. নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি