ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বুলবুল ও ফাহিম
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তার আগে চলছে তফসিলের কার্যক্রম। গতকাল (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল পরিচালক পদে মনোনয়ন গ্রহণের সময়, আর আজ (রোববার) সকাল থেকে মনোনয়ন জমার কাজ চলছে, যা বিকেল পর্যন্ত চলবে।
আজ পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। তবে সেই দুটি ফরম নিজে জমা দিয়েছেন ফাহিম। এর আগে গতকাল সারাদিনে তিন ক্যাটাগরি থেকে মোট ৬০ জন প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন।
ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন এবং বরিশাল থেকে একজন প্রার্থী।ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন।ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এর মধ্যে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও রয়েছেন।
পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও, যিনি ক্লাব ক্যাটাগরি দুইয়ের মাধ্যমে ঢাকার ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন। এছাড়া পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল বিভাগ থেকে জিততে যাচ্ছেন শাখাওয়াত হোসেন। একই সঙ্গে খুলনা এবং আরও কয়েকটি বিভাগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রায় নিশ্চিত বলে জানানো হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা