ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বিজয়ের জনসভায় পদদলনে প্রাণহানি, তদন্তে কমিশন গঠন
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শত শত মানুষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন টিভিকে দলের প্রধান ও জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়।
রয়টার্স জানিয়েছে, বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় যন্ত্রণা ও শোকে আমি ভীষণ কাতর। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
শনিবার সন্ধ্যায় কারুরে বিজয়ের এক জনসভায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৯ শিশু ও ১৭ জন নারী। এছাড়া আহত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাবেশস্থলে হাজারো মানুষের ভিড় জমে। একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। হঠাৎ অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকজন অজ্ঞান হয়ে গেলে তিনি ভিড়ের উদ্দেশে পানির বোতল ছুড়ে দেন। কিন্তু বোতল নিতে গিয়ে দর্শকদের মধ্যে হুড়াহুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঝপথেই বক্তব্য থামাতে বাধ্য হন বিজয়। পরে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও প্রশাসন ভিড় সামলাতে হিমশিম খায়।
পুলিশের দাবি, সমাবেশে সর্বোচ্চ ৩০ হাজার মানুষের অনুমতি ছিল। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন ঘটনাটিকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে “অত্যন্ত বেদনাদায়ক” বলে মন্তব্য করেছেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট