ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
আজকের খেলার সময়সূচী
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। দুই দলই ফাইনালের মঞ্চে নামবে ক্রিকেটপ্রেমীদের চোখ ধাঁধানো এক মহারণ উপহার দিতে। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
দিনজুড়ে দেশ-বিদেশের নানা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচও দেখা যাবে টিভি পর্দায়। সকালে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে মাঠে নামবে ঢাকা মহানগর ও খুলনা। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি দেখানো হবে টি স্পোর্টসে। দুপুর ১টা ৩০ মিনিটে একই চ্যানেলে সম্প্রচারিত হবে ঢাকা বিভাগ ও সিলেটের মধ্যকার ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে বিকেল ৫টা ৫০ মিনিটে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বোতসোয়ানা। ম্যাচটি দেখা যাবে আইসিসি টিভির ওয়েবসাইটে।
ফুটবলে আজও জমজমাট লড়াই অপেক্ষা করছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে অ্যাস্টন ভিলা ও ফুলহাম। রাত ৯টা ৩০ মিনিটে মুখোমুখি হবে নিউক্যাসল ও আর্সেনাল—দুটি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ।
লা লিগায় রাত ১০টা ৩০ মিনিটে বার্সেলোনা মোকাবিলা করবে সোসিয়েদাদকে (বিগিন অ্যাপ)। সিরি ‘আ’-তে সন্ধ্যা ৭টায় রোমা ও হেল্লাসের লড়াইয়ের পর রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামবে এসি মিলান ও নাপোলি—দুটোই সম্প্রচারিত হবে ডিএজেডএনে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)