ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হানিয়া আমির কি তবে শাকিব খানের নায়িকা হচ্ছেন
বিনোদন ডেস্ক: ঢালিউডের সুপরিচিত নায়ক শাকিব খানের নায়িকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির যোগ দিচ্ছেন এমন গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
একটি সূত্র জানায়, হানিয়া সম্প্রতি ঢাকায় আসেন এবং ঢাকার একটি পাঁচতারকা হোটেলে একটি পণ্যের প্রচারে অংশগ্রহণ করেন। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক তাকে প্রশ্ন করেন, শাহরুখ খান নাকি শাকিব খান কে আপনার পছন্দ?
এই প্রশ্নের জবাবে হানিয়া আমির বলেন, আমার মনে হয়, তোমরা শাকিব খানকে বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ। এই সংলাপ থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, হানিয়া শাকিব খানের নায়িকা হতে পারেন।
চলতি মাসের শুরুতে আমেরিকা থেকে দেশে ফিরেছেন শাকিব খান। এরপর তিনি তরুণ নির্মাতা সাকিব ফাহাদের সিনেমা সোলজার-এর লুক টেস্ট এবং শুটিং-পূর্ব প্রস্তুতিতে অংশ নেন। তবে, সোলজার সিনেমার পরিচালক সাকিব ফাহাদ স্পষ্টভাবে জানিয়েছেন, এই সিনেমায় হানিয়া আমিরের কোনো অংশ নেই।
এছাড়া, সোলজার-এর শুটিং চলাকালীন শাকিব খান আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিংও শুরু করবেন। ওই সিনেমার পরিচালকও নিশ্চিত করেছেন যে, তাদের সিনেমায় আপাতত কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত