ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে মো. ইমরান আলীকে আহ্বায়ক এবং মামুন শাহরিয়ারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ক্যাফেটেরিয়ায় ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি সশরীরে এবং জুম লিংকের মাধ্যমে অনলাইনে একযোগে অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৬৮ জন সদস্য অংশ নেন।
আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম হলো, ফোরামের একটি অন্তর্বর্তী কমিটি (অ্যাডহক কমিটি) গঠন করা হবে, যার মেয়াদ আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে একটি নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করা হবে। জরুরি পরিস্থিতিতে অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এরপরও সমস্যা দেখা দিলে সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
অ্যাডহক কমিটির আহ্বায়ক পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক মো. ইমরান আলী একমাত্র প্রস্তাবিত নাম হিসেবে সর্বসম্মতিক্রমে গৃহীত হন এবং তিনি আহ্বায়ক নির্বাচিত হন। সদস্য সচিব পদে তিনজনের নাম প্রস্তাব করা হলেও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সহকারী পরিচালক মামুন শাহরিয়ার (রিগ্যান) সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে নির্বাচিত হন।
আহ্বায়ক এবং সদস্য সচিব দ্রুততম সময়ে অ্যাডহক কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করবেন বলে জানানো হয়েছে। নতুন অ্যাডহক কমিটি গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)