ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাসিনার অপকর্মের পিছনে রয়েছে গ্যাং অব ফোর: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনার সমস্ত অপকর্মের পিছনে রয়েছে গ্যাং অব ফোর ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদল নেতা দোলনের পাশে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন। রিজভী জানান, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীও আন্দোলন দমাতে হত্যাকাণ্ডের পরামর্শ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন।
রিজভী আরও বলেন, সাম্প্রতিক সময়ে মেয়র তাপসসহ “গ্যাং অব ফোর”-এর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। এই ফোনালাপে স্পষ্টভাবে দেখা গেছে, তাদের মধ্যে হত্যাকাণ্ড, ডাকাতি ও রক্তপিপাসুর মনোবৃত্তির প্রকাশ।
তিনি জানান, আন্দোলনের সময় ১৪০০–১৫০০ শিক্ষার্থী ও রিকশাওয়ালা শ্রমিক নিহত হয়েছেন, এবং বিএনপির অন্তত ৪৫০ কর্মী হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৪২ জন ছিলেন ছাত্রদল কর্মী। রিজভী বলেন, মানুষের অসহযোগিতা ও প্রতিক্রিয়া এই রক্ত পিপাসু নেতৃত্বের কারণে। তিনি দৃঢ়ভাবে বলেন, দেশের মানুষ শেখ হাসিনার সরকারের পুনরাবৃত্তি চায় না।
রিজভী দোলনকে নিরীহ, ভদ্র ও সাধারণ পরিবারভুক্ত ব্যক্তি উল্লেখ করে বলেন, কিছু অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে গুরুতর আহত করা হয়েছে। তিনি স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, যারা দোলনের ওপর হামলা করেছে এবং এখনও প্রকাশ্যে ঘুরছে, তাদের গ্রেপ্তারের ব্যবস্থা কেন করা হচ্ছে না, তা জনগণ দেখতে চায়। রিজভী দাবি করেন, দ্রুত এই অপকর্মকারীদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।
এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত