ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সোনাহাট স্থলবন্দর ৭ দিন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর আগামী সাত দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর হবে, যা আসন্ন দুর্গাপূজা এবং সাপ্তাহিক বন্ধের কারণে নেয়া হয়েছে।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজোসিয়েশনের পক্ষ থেকে আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, দুর্গোৎসব উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সমস্ত আমদানি ও রপ্তানি সংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে। তবে ৩ অক্টোবর (শুক্রবার) বন্ধের দিন হওয়ায়, আগামী ৪ অক্টোবর (শনিবার) থেকে কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে।
সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যাপ্ত প্রস্তুতি ও সময়মতো পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ ছুটি ও কার্যক্রম স্থগিতের প্রভাব কমানোর চেষ্টা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ