ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় বিশ্লেষণধর্মী সংবাদ: বিএসইসি চেয়ারম্যান
হাসান মাহমুদ ফারাবী: দেশের শেয়ারবাজারকে টেকসই ও বিনিয়োগবান্ধব করার জন্য সঠিক, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ অপরিহার্য। এই ধরনের সংবাদ বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গামাটিতে আয়োজিত আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ), যারা ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী।
কর্মশালাটি পরিচালনা করেছেন অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনারস (এসিএফই) বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম কবির ও সিএফই আরিফ মাহমুদ।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা প্রথমেই সংবাদ মাধ্যমের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। তাই সাংবাদিকরা সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করলে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়, বাজার স্থিতিশীল হয় এবং মূলধন গঠনের পথ সুগম হয়।
তিনি আরও উল্লেখ করেন, আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ শুধুমাত্র সাংবাদিকদের জন্য নয়; এটি বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং সাধারণ জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা সম্ভাব্য অনিয়ম প্রায়শই খালি চোখে ধরা যায় না।
চেয়ারম্যান বলেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের গভীর বিশ্লেষণ করার দক্ষতা দেবে। ফলে সংবাদ হবে প্রমাণনির্ভর, জনস্বার্থে সহায়ক এবং বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নিরপেক্ষ সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশ নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। বাজারে অপ্রমাণিত তথ্য বা গুজব ছড়ালে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তাই প্রতিটি সংবাদ ভারসাম্যপূর্ণ ও গবেষণাধর্মী হতে হবে।
বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদের বাজারের ‘আয়না’ হিসেবে উল্লেখ করে বলেন, যত বেশি নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবেন, বিনিয়োগকারীদের আস্থা তত বাড়বে এবং বাজার তত শক্তিশালী হবে।
তিনি আরও জানান, সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে বিএসইসি সবসময় সহযোগিতা করছে এবং করবে। শুধু সাংবাদিকতা পুরস্কার নয়, ফেলোশিপ কর্মসূচিতেও সিএমজেএফকে যুক্ত করা হয়েছে। এতে সাংবাদিকরা দীর্ঘমেয়াদে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।
সালাউদ্দিন/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে