ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
ড. মুহাম্মদ ইউনূস: পর্যটন বাংলাদেশে টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন বাংলাদেশে পর্যটন খাতকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্য কমানো সম্ভব হবে।
আগামীকাল (২৭ সেপ্টেম্বর) ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৫’ উদযাপিত হচ্ছে। পর্যটন বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে পরিচিত। বাংলাদেশে পর্যটনশিল্পের বিকাশে অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, পাশাপাশি স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।”
ড. ইউনূস উল্লেখ করেন, জাতিসংঘের পর্যটন সংস্থা ঘোষিত এ বছরের প্রতিপাদ্য ‘Tourism and Sustainable Transformation’ বা ‘টেকসই উন্নয়নে পর্যটন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পর্যটন সম্ভাবনাময় দেশ। আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য নিদর্শন, বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্যবাহী খাবার এবং অকৃত্রিম আতিথেয়তা যে কোনো দেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করতে পারে। নতুন সরকার পর্যটনের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট।”
তিনি আরও বলেন, পর্যটন সম্ভাবনাময় অঞ্চলগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতি ও কর্মসংস্থান উন্নয়ন, সম্পদের সঠিক ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। ড. ইউনূস যোগ করেন, “পর্যটনশিল্পের যথাযথ বিকাশে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমি আশা করি, নতুন বাংলাদেশে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্য কমানোর পাশাপাশি পরিবেশগত ক্ষতি রোধেও সবাই দায়িত্বশীল অবদান রাখবেন।”
ডুয়/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)