ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দেশে ফেরার ঘড়ি বেজে উঠল: কয়েক সপ্তাহের মধ্যে আসছেন তারেক রহমান
মো: আবু তাহের নয়ন :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে। বিভিন্ন গুঞ্জন উঠলেও এখনও পর্যন্ত তার দেশে ফেরা হয়নি। তবে বিএনপির নেতাদের ভাষ্য অনুযায়ী তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ দেশে ফিরবেন তারেক রহমান। তিনি আরও বলেন, দেশে ফিরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন।
অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব ধরনের লিগ্যাল সমস্যার সমাধান হলে তারেক রহমান দেশে আসবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উনি দেশে আসবেন যে মুহূর্তে উনার সব লিগ্যাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যে মুহূর্তে আমরা মনে করব যে পলিটিক্যালি সময় এসেছে। তবে এখনও কিছু লিগ্যাল সমস্যা রয়ে গেছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা চাই উনি আসুক। উনি আমাদের নেতা, এই জাতির নেতা। তার সমস্ত সিকিউরিটি ও অন্যান্য বিষয় আমাদের নিতে হবে। সেই কারণেই পার্টি সিদ্ধান্ত নিয়েছে, যখন মনে হবে পলিটিক্যালি তার আসার সময় হয়েছে, তখন তিনি দেশে ফিরবেন।’
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা