ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সংবিধান ও আরপিওতে পিআর নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো উল্লেখ নেই। বর্তমান আইনে এ পদ্ধতি প্রযোজ্য নয়, তাই নির্বাচন কমিশনের পক্ষে এটি চালু করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আমরা আইন বদলাতে পারি না। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হয়, তাহলে আরপিও পরিবর্তন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। আর সেটা করার ক্ষমতা আমাদের নেই।”
ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “এটা সম্ভব নয়। কারণ সংবিধান ও আরপিওতে যেভাবে ব্যবস্থা আছে, সেটা পরিবর্তন না করলে পিআর পদ্ধতিতে নির্বাচন করা যাবে না। সংবিধান বদলানোর দাবি উঠলে তখন বলা হবে আমি নাকি পিআরের বিরুদ্ধে দাঁড়িয়েছি।”
তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে বলেন, “দলগুলোকে এ বিষয়ে ফয়সালা বা মীমাংসায় আসতে হবে। তারা নিজেরাই বুঝবেন কীভাবে এগোনো সম্ভব। যদি পিআর পদ্ধতি চান, তবে সেটা আইনগতভাবে সম্ভব কি না—তা তাদের বুঝতে হবে।”
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ