ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
চলন্ত ট্রেনে ঝুলন্ত নারী, মিনিটে বাঁচালেন সাহসী চালক
নিজস্ব প্রতিনিধি: ট্রেনচালকের দ্রুত ও সাহসী সিদ্ধান্তে গাইবান্ধায় চলন্ত ট্রেনের হুকের সঙ্গে আটকে থাকা এক নারীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে বুধবার দুপুরে, গাইবান্ধা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর। ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির সহকারী চালক শরিফুল ইসলাম জানান, ট্রেন ছাড়ার পর ওই নারী হঠাৎ ট্রেনের সামনে লাফিয়ে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে ধাক্কার শব্দ শুনতে পান এবং কয়েক মিনিটের জন্য ট্রেন চলার পরও দেখতে পান নারীটি ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে আছেন।
ট্রেনচালক লিটন মিয়া ও সহকারী চালক শরিফুল ইসলাম অবিলম্বে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। নিরাপদ ফাঁকা জায়গায় ট্রেন থামিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করা হয়। সহকারী চালক শরিফুল ইসলাম জানান, সাধারণত কেউ ট্রেনে কাটা পড়লে হালকা ঝাঁকুনি ও অস্বাভাবিক শব্দ বা গন্ধ পাওয়া যায়। তবে মেয়েটি ঝুলন্ত অবস্থায় থাকা সত্ত্বেও কোনো বিশেষ ঝাঁকুনি বা গন্ধ লক্ষ্য করা যায়নি। এ কারণে তারা সামনে তাকিয়ে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখেন এবং সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে স্থানীয়রা মেয়েটিকে নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দেন। তার নাম ও পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে হতে পারে বলে জানান ট্রেনকর্মীরা। এই ঘটনা মানবিক সহমর্মিতা ও ট্রেনচালকের দক্ষতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ডুয়া/নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা