ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ: টিকিট পাবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক: আগামী ৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। এবারে টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামের প্রতিষ্ঠান। এর আগে, জুন মাসে অনুষ্ঠিত সিঙ্গাপুর ম্যাচের টিকিটিং দায়িত্ব ছিল টিকিফাইয়ের।
বাফুফে ভবনে আজ বিকেলে আয়োজিত ব্রিফিংয়ে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, সাতটি প্রতিষ্ঠান টিকিটিংয়ে আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে সর্বনিম্ন দর এবং সেবার মান বিবেচনায় কুইকেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একসাথে এক লাখ লগইন হ্যান্ডেল করতে পারবে। যদি কোনো কারণে টিকিটিংয়ে সমস্যা হয়, তবে কুইকেটকে বাফুফের কাছে ১০ লাখ টাকা জরিমানা প্রদান করতে হবে। এছাড়া, বাফুফের ফেসবুক পেজে টিকিট সংগ্রহের নির্দেশনা আগেই প্রকাশিত হবে।
৯ অক্টোবর, বৃহস্পতিবার, সন্ধ্যা ৮টায় ম্যাচটি শুরু হবে। প্রতি গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবেন। গ্যালারি টিকিটের মূল্য আগের মতো ৪০০ টাকা। সিঙ্গাপুর ম্যাচে ক্লাবগুলো মাত্র দুটি টিকিট পেয়েছিল, যা সমালোচিত হয়েছিল। এবার ক্লাব, সাবেক ফুটবলার ও অন্যান্য ফুটবল সংশ্লিষ্টদের জন্য কত টিকিট সংরক্ষিত হবে তা বাফুফে নির্বাহী কমিটি নির্ধারণ করবে।
আগের ম্যাচে অনলাইনে টিকিট সংগ্রহে সমস্যা এবং স্টেডিয়ামে পানিসহ অন্যান্য অসুবিধা ছিল। এসব শিক্ষা থেকে এবার ইভেন্ট পার্টনারকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। তাজওয়ার আউয়াল বলেন, আমরা জাতীয় ক্রীড়া পরিষদ, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করব যাতে ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়। বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচের মতো সাপোর্ট চাই।
সিঙ্গাপুর ম্যাচে ইভেন্ট পার্টনার ছিল হাইভোল্টেজ। এবার ত্রিপক্ষীয় চুক্তিতে ফেডারেশন, ইভেন্ট পার্টনার ও স্পন্সরের মধ্যে অংশ বন্টন করা হবে। যদিও স্পন্সরের অংশ কত হবে তা প্রকাশ করা হয়নি। জানা গেছে, ইন্টার স্পিড হংকং ম্যাচের দায়িত্ব পেয়েছে।
কম্পিটিশন কমিটি মূলত জাতীয় পুরুষ ফুটবল দলের হোম ম্যাচ পরিচালনায় সক্রিয়। ঘরোয়া লিগের জন্য আলাদা কমিটি দায়িত্বে থাকে। ব্রিফিংয়ে তাজওয়ার আউয়াল এ বিষয়টি নিশ্চিত করেন। ব্রিফিংয়ে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য গোলাম গাউসও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান