ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের বদলি কার্যক্রম সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ও সংযুক্তি সম্পর্কিত অফলাইনে আবেদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানায়, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বা অন্যরা টেলিফোন বা সরাসরি সুপারিশের মাধ্যমে বদলির বিষয়টি প্রভাবিত করার চেষ্টা করছেন। এছাড়া শিক্ষকরা অনুমোদন ছাড়া ঢাকায় চলে আসায় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক চেইন অব কমান্ডে সমস্যা তৈরি হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই চলতি বছরের ২০ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। শিক্ষকদের সরাসরি আবেদন না করার পাশাপাশি নৈমিত্তিক ছুটি প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করার জন্য অফিসারদের সতর্ক করা হয়েছে।
এ সংক্রান্ত অফিসিয়াল পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা (সব বিভাগ) এবং উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে প্রেরণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল