ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
টানা ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের আনন্দমুখর উৎসবকে কেন্দ্র করে টানা ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম সচল থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপারও স্বাভাবিক থাকবে।
বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানিয়েছেন, দুর্গাপূজার ৮ দিনের আনুষ্ঠানিকতার কারণে দুই দেশের ব্যবসায়ীদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ৪ অক্টোবর (শনিবার) থেকে আবারও কার্যক্রম পুনরায় শুরু হবে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমস কার্যক্রম সচল থাকবে। আমদানিকারকেরা চাইলে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন।”
এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানিয়েছেন, “দুর্গাপূজার ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ভারত-বাংলাদেশ যাতায়াত সম্ভব হবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত