ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুতে মা-মেয়ের করুণ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জয়ন্তী মন্ডলের মেয়ে প্রতিভা মন্ডল (৩)। এর আগে রোববার সকালে ঢাকায় মারা গেছেন জয়ন্তী মন্ডল (৩৩)। জয়ন্তী ছিলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মন্ডলের স্ত্রী।
জয়ন্তীর কোলে ছিল আরও এক নিষ্পাপ জীবন—মাত্র তিন মাস বয়সী জান্মবী মন্ডল। মা-মেয়ের এই হঠাৎ মৃত্যুর পর শিশুটি আশ্রয় নিয়েছে মামা-মামির কোলে। পরিবার সূত্রে জানা গেছে, জয়ন্তী ও তার কন্যা ঢাকায় স্বামী সমীর মন্ডলের সঙ্গে বসবাস করতেন। গত সপ্তাহে মা ও মেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার জয়ন্তী মারা যান, তার একদিন পর সোমবার সন্ধ্যায় প্রতিভাও মারা যায়।
পরিবার ও গ্রামজুড়ে চলছে শোকের মাতম। মা-মেয়েকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। কবরস্থানে আশপাশের মানুষ ভিড় জমিয়ে প্রার্থনা ও সমবেদনা জানাচ্ছেন। শিশু জান্মবীর মামা সৌরভ বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ভাবতেই পারছি না ডেঙ্গু আমার বোন আর ভাগনিকে এভাবে কেড়ে নেবে। জান্মবীকে আমরা কোলে নিয়েছি, কিন্তু মা ছাড়া সে কেমন করে বড় হবে, সেই চিন্তাই আমাদের কাঁদাচ্ছে।”
প্রতিবেশীরা জানিয়েছেন, একদিনের ব্যবধানে মা ও মেয়ের মৃত্যু তারা আগে কখনো দেখেননি। বাঘুটিয়া গ্রামে এখন শুধু শোক আর কান্নার সুর শোনা যাচ্ছে। সকলের একটাই প্রার্থনা, মায়ের বুক হারানো ছোট্ট জান্মবী যেন সৃষ্টিকর্তার হেফাজতে সুস্থভাবে বড় হতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা