ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
টঙ্গীতে অ’গ্নিকাণ্ড
ফায়ার ফাইটার শামীম মা’রা গেছেন
নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন। ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগ দেওয়া শামীম সর্বশেষ কর্মরত ছিলেন টঙ্গী ফায়ার স্টেশনে। তাঁর বাড়ি নেত্রকোনায়। মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন তিনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাদ মাগরিব ফায়ার সার্ভিস সদর দপ্তরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সোমবার গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় টঙ্গী ফায়ার স্টেশনের চার জন ফায়ার ফাইটার ও এক কারখানা কর্মচারী দগ্ধ হন। আহতদের মধ্যে চার জনকে ঢাকায় পাঠানো হয় এবং বাকি একজন গাজীপুরেই চিকিৎসা নেন।
এদিকে টঙ্গীর ওই কারখানার মালিক এখনো পলাতক। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে, কারখানাটির কোনো অনুমোদন ছিল না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা