ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়া-তারেক রহমানকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনাবো: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনা হবে। এজন্য এখন থেকে দলের প্রত্যেক নেতাকর্মীর প্রধান দায়িত্ব হবে মা-বোনদের মধ্যে সচেতনতা তৈরি করা, যাতে কেউ তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে না পারে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আমাদের গ্রামের মহিলারা কখনো আওয়ামী লীগ করেননি। তারা সবসময় খালেদা জিয়াকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন। গ্রেপ্তারের পর তাদের চোখের পানি ঝরেছে, নামাজের বিছানায় বসে দোয়া করেছেন। খালেদা জিয়া যখন গ্রামে এসেছিলেন, তখন আপনাদের হাতে তৈরি খাবার খেয়েছেন। তাই খালেদা জিয়ার দলই বিএনপি, প্রতীক হলো ধানের শীষ আর আপনাদের দল হলো এ্যানি চৌধুরীর পার্টি।
তিনি আরও বলেন, বিএনপির শক্তি হচ্ছে সাধারণ মানুষ ও গ্রামীণ নারীদের অবিচল সমর্থন। এই শক্তিকে কাজে লাগিয়েই খালেদা জিয়া ও তারেক রহমানকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে।
বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার। বক্তারা নারীদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।
এই বৈঠকে এলাকার শতাধিক নারী উপস্থিত ছিলেন। তারা হাত তুলে বিএনপির নেতাদের আশ্বস্ত করেন যে, সবসময় খালেদা জিয়া ও বিএনপির পাশে থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা