ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ৫ দেশ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আরও পাঁচটি দেশ। নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, মোনাকো, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক এই স্বীকৃতি দেয়। এর ফলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা আরও বৃদ্ধি পেল।
ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশগুলোর নেতারা তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মাল্টার প্রধানমন্ত্রী বলেন, "এই স্বীকৃতি শান্তি ও ন্যায়বিচারে আমাদের বিশ্বাসের প্রতিফলন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আমাদের দৃঢ় অবস্থানকে স্পষ্ট করে।" লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে "ঐতিহাসিক" হিসেবে আখ্যা দেন, আর বেলজিয়াম জানায়, এটি দীর্ঘদিনের আলোচনাভিত্তিক দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
একই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও একটি যুগান্তকারী ঘোষণা দেন। তিনি বলেন, "আজ আমি ঘোষণা করছি— ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।" ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন যে, এটাই একমাত্র সমাধান যা ইসরায়েলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে। তিনি আরও উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জরুরি হয়ে পড়েছে। ম্যাক্রোঁ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, "গাজায় বোমা হামলা, হত্যাযজ্ঞ ও মানুষের দুর্দশা— কোনো কিছুই এই যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা তৈরি করে না।"
ফরাসি প্রেসিডেন্ট সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, মোনাকো, পর্তুগাল, যুক্তরাজ্য ও সান মারিনোর প্রশংসা করেন। তার মতে, এই স্বীকৃতি "কার্যকর আলোচনার পথ প্রশস্ত করবে"। তিনি আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান।
ম্যাক্রোঁ আরও বলেন, গাজায় আটক সব বন্দিকে মুক্তি এবং যুদ্ধবিরতি নিশ্চিত হলে ফ্রান্স ফিলিস্তিনে দূতাবাস খুলতে প্রস্তুত। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে অংশগ্রহণ করারও প্রস্তুতি জানিয়েছে ফ্রান্স।
ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি গত জুলাইয়ের অনুরূপ একটি বৈঠকের পর অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই সম্মেলনে যোগ দেয়নি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?