ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
ডিম নিক্ষেপের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর নিউইয়র্কে বিমানবন্দরে ডিম নিক্ষেপকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার দিনটি ব্যস্ত ছিল। প্রথমে জাতিসংঘে সোশ্যাল বিজনেস বিষয়ক আইএমএফের মিটিং-এ তিনি বক্তব্য রাখেন। এরপর একটি অনুষ্ঠানে অংশ নেন, যেখানে প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই পুরস্কারটি তিনজন ব্যক্তি পান।
শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন বিষয়ে তিনি বলেন, নির্বাচন মোটামুটি প্রস্তুত এবং তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের নির্বাচনে সব ধরনের সহায়তা প্রদান করবে।
এছাড়া বৈঠকে সার্ক পুনরুজ্জীবিতকরণ, নেপাল ও ভূটানের সঙ্গে সম্পর্ক জোরদার, এবং আসিয়ান মেম্বারশিপ প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গেও আলোচনা হয়। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ, তাই এই বিষয়গুলো নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)