ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিজয় মাসের প্রথম প্রহরে ঢাবিতে বিজয় র্যালি
নিজস্ব প্রতিবেদক: শুরু হচ্ছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের মানুষের গৌরবদীপ্ত এ বিজয়ের মাস উদযাপন উপলক্ষে আগামীকাল ০১ ডিসেম্বর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ‘বিজয় র্যালি’বের হবে ।
এদিন সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে বিজয় র্যালীটি শুরু হবে। টিএসসি চত্বর প্রদক্ষিণ করে র্যালীটি স্মৃতি চিরন্তনে শেষ হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের পরিচলনায় দেশাত্মবোধক গান,মুক্তির গান ও বিজয়ের গান পরিবেশিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া যৌথভাবে এ কর্মসূচি পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র্যালীতে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
র্যালীতে অন্যান্যের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী উপস্থিত থাকবেন।
পলাশ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ