ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই বছর মোট তিনবার ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে, যার মধ্যে ২ মার্চ ও ৩১ আগস্টের হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে নভেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে নতুন ভোটার যুক্ত করা এবং মৃতদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখের বেশি। এবারের হালনাগাদে ২০০৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের জন্ম, সেই সব নাগরিককে আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা ১ নভেম্বর প্রকাশ করা হবে। দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় থাকবে ১৬ নভেম্বর। এরপর ১৭ নভেম্বরের মধ্যে সকল আবেদনের নিষ্পত্তি করা হবে এবং ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন যুক্ত হওয়া ভোটারদের নিয়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণার আগে দেশের মোট ভোটারের প্রকৃত সংখ্যা জানা যাবে। আসনভিত্তিক ভোটার তালিকা, ভোটকেন্দ্র, ভোটকক্ষসহ আনুষঙ্গিক সবকিছু মুদ্রণ ও সিডি তৈরি করে মাঠপর্যায়ে পাঠানো হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা