ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
টঙ্গীতে বিস্ফোরণ: যত্রতত্র কেমিক্যাল, মালিক লাপাত্তা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঘটা এই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের একজন ওয়্যারহাউস অফিসারসহ চারজন কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের ১০০ শতাংশ, একজনের ৪২ শতাংশ এবং অপরজনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কথাও জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা দগ্ধদের দেখতে আসবেন বলে জানা গেছে।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে জানা গেছে, আগুন লাগা গুদামটিতে কোনো নাম বা সাইনবোর্ড ছিল না এবং এর মালিককেও খুঁজে পাওয়া যায়নি। ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছালেহ উদ্দিন জানিয়েছেন, গুদামটিতে সোডিয়াম বাই কার্বোনেট, স্ট্রোন, সোডা, ব্লিসিং পাউডার, মেটা হাইড্রোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কেমিক্যাল যত্রতত্র ও অনিরাপদভাবে রাখা ছিল, যা হাউজ কিপিং নিয়ম অনুযায়ী ছিল না। মালিকপক্ষ বা ভাড়াটিয়াকে খুঁজে পেলে কেমিক্যাল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেত এবং উদ্ধার অভিযানও সহজ হতো বলে তিনি উল্লেখ করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে চারজন ফায়ারকর্মী দগ্ধ হন। যদিও আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে, গুদামের ভেতরের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে উদ্ধার কাজ এখনো সতর্কতার সাথে চলছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি এবং তদন্ত শেষে সব তথ্য জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দগ্ধ কর্মীদের সব ধরনের সহায়তা করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা