ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অতীতের সব রেকর্ড ভেঙে সোনার নতুন দাম নির্ধারণ
ডুয়া ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি ১ হাজার ৮৮৯ টাকা বাড়ানোর ফলে এক ভরি সোনার দাম পৌঁছেছে রেকর্ড সর্বোচ্চ ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায়।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এই মূল্য ঘোষণা করে। বাজুস জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট মানের সোনার ভরিপ্রতি নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা পূর্বের তুলনায় ১ হাজার ৮৮৯ টাকা বেশি। ২১ ক্যারেটের ক্ষেত্রে ভরিপ্রতি ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের ভরিপ্রতি ১ হাজার ৫৪০ টাকা বেড়ে নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি সোনার ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৩১৮ টাকা, ফলে এখন এর নতুন দাম হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। যদিও সর্বশেষ ১৬ সেপ্টেম্বর রুপার মূল্য বৃদ্ধি করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর