ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হানিয়া ইস্যুতে হাসান মাসুদের নীরবতা ভেঙে বিস্ফোরক মন্তব্য!
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। এবার তিনি খবরের শিরোনামে এসেছেন এক অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার কারণে। অভিনেতার অভিযোগ তার নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে, যা নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি পোস্ট। সেখানে দাবি করা হয়, রাজধানীর একটি অনুষ্ঠানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নাকি হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টি জানতে চাইলে হাসান মাসুদ ক্ষোভ প্রকাশ করে জানান ঘটনাটি পুরোপুরি মিথ্যা।
তিনি বলেন, আমার সঙ্গে হানিয়া আমিরের হাত মেলাতে অস্বীকৃতির দাবি ভিত্তিহীন। আসলে আমি তাকে চিনি না, এমনকি জানিও না তিনি কখন বাংলাদেশে এসেছেন বা যাচ্ছেন।
ভুয়া পোস্টটিতে একাধিক ভুল তথ্যের পাশাপাশি বর্ণবাদী বক্তব্যও যুক্ত ছিল বলে উল্লেখ করেন অভিনেতা। তার মতে, এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করা দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া কিছু নয়। আমাকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা আমার জন্য অপমানজনক এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।
তিনি আরও জানান, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, যদি তারা বিষয়টি সংশোধন না করে, তবে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।
প্রসঙ্গত, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। তার আগমন তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত