ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কুয়েটে সংঘ’র্ষ: ৫ শিক্ষার্থীকে বহিষ্কার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ফেব্রুয়ারির সংঘর্ষ ও শিক্ষক লাঞ্চনার ঘটনার সাত মাস পর বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটি রোববারের সভায় সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার এবং ৩২ জনকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়। আজ সোমবার এসব শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
কুয়েট ছাত্রশৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক বি এম ইকরামুল হক জানিয়েছেন, মোট পাঁচজন শিক্ষার্থীকে সাজাপ্রাপ্ত করা হয়েছে। এর মধ্যে একজনকে এক বছর এবং চারজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ৩২ জনকে সতর্ক করে সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম ও সময়কাল নিম্নরূপঃ
এমএসসির সালিম সাদমান – এক বছরের জন্য বহিষ্কার, লেদার ইঞ্জিনিয়ারিং ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন – ছয় মাসের জন্য বহিষ্কার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২১ ব্যাচের শান্ত ইসলাম – ছয় মাসের জন্য বহিষ্কার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মো. হৃদয় – ছয় মাসের জন্য বহিষ্কার, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ – ছয় মাসের জন্য বহিষ্কার।
ঘটনার পটভূমিঃ
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। সেই রাতেই কিছু শিক্ষার্থী তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ তোলেন।
উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এ এ হাশেমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ১৪ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দেয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে তৎকালীন উপাচার্যকে শিক্ষা মন্ত্রণালয় অব্যাহতি দেয়। নানা ঘটনায় কুয়েটের একাডেমিক কার্যক্রম সাড়ে পাঁচ মাস বন্ধ ছিল। নতুন উপাচার্য নিয়োগের পর ২৯ জুলাই থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী