ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভালো কাজ কর, খাবার খাও : ফুটপাতে ভালো কাজের হোটেল
নিজস্ব প্রতিবেদক : ঢাকা, চট্টগ্রাম ও কুড়িগ্রামের ১৪টি স্থানে ফুটপাতে চলছে ‘ভালো কাজের হোটেল’। এখানে খেতে হলে দিতে হয় না কোনো টাকা, বরং করতে হয় অন্তত একটি ভালো কাজ।
মগবাজার শাখায় পথচারী ও দিনমজুর মন্টু মিয়া জানান, “আজকে একজন অন্ধ লোককে রাস্তা পার করিয়েছি, সকালের সময়ে একজন বৃদ্ধকে সাহায্য করেছি। এখন আসছি খাবারের জন্য। ভালো কাজ করলেই খাইতে দিচ্ছে।”
২০১৯ সালে কমলাপুরে চালু হওয়া এই হোটেলে প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ খেতে পারে। ঢাকায় তেজগাঁও সাতরাস্তা, কাওরান বাজার, মিরপুর, বনানী কড়াইল বস্তি, ওয়ারী, খিলগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, রবীন্দ্র সরোবর, সদরঘাট ও কদমতলা বাসাবো এবং চট্টগ্রাম ও কুড়িগ্রামে কার্যক্রম চলছে।
মগবাজার শাখার সিনিয়র ভলেন্টিয়ার রুবেল আহমেদ জানান, প্রায় সাড়ে তিন হাজার সদস্য প্রতিদিন ১০ টাকা করে দিয়ে খাবারের ব্যবস্থা করছেন। তিনি বলেন, “যারা খেতে আসে, তাদের অনেকের সামর্থ্য নেই, তবু তারা চেষ্টা করেন একটি ভালো কাজ করতে। ক্ষুধার কষ্ট দূর করতেই আমরা এই উদ্যোগ চালাই। মানুষের মুখে হাসি দেখলে আমাদেরও মন ভরে যায়।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি