ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচনে ১১ দফা অনিয়মের অভিযোগ ছাত্রদল প্যানেলের
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ উপস্থাপন করে তিনি এসব দাবি জানান।
আবিদুল বলেন, “ডাকসু নির্বাচনে যতো অভিযোগ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছি, সেগুলোর যথাযথ তদন্ত না করে কালক্ষেপণ করা হচ্ছে। আমাদের অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে।”
সংবাদ সম্মেলনে তিনি লিখিতভাবে ১১ দফা অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— ভোটার তালিকায় আগে থেকেই স্বাক্ষর দেয়া, নম্বরবিহীন ব্যালট, অরক্ষিত ব্যালট পেপার উদ্ধার, ভোট গণনা সফটওয়্যার গোপনে যাচাই, এজেন্ট বাদ দেয়া, আইডি কার্ড না দেয়া, পূর্বঘোষণা ছাড়া কেন্দ্র বৃদ্ধি, অস্পষ্ট পোলিং অফিসার নিয়োগ, নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়া, এজেন্টদের গণনায় নিষ্ক্রিয় রাখা এবং স্বচ্ছ ব্যালট বাক্সের পরিবর্তে বলপেন ব্যবহারের মতো অনিয়ম।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই নির্বাচন ইতিহাসে প্রশ্নবিদ্ধ হিসেবে স্থান পাবে।” একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বচ্ছ তদন্তের দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ