ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কালো বলে হাত মেলাননি হানিয়া, যা জানালেন মাসুদ
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দিন ধরে একটি পোস্ট ঘুরছে, যেখানে দাবি করা হয়েছে—শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
তবে পুরো বিষয়টিকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন হাসান মাসুদ।
ভাইরাল হওয়া ওই পোস্টে বলা হয়, শিল্পকলা একাডেমিতে হানিয়া আমিরকে ঘিরে এক মিলনমেলার আয়োজন হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন তারকা—আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, রুবেলসহ অনেকে। সেখানে হাসান মাসুদও ছিলেন। অভিযোগ করা হয়, সবাইকে শুভেচ্ছা জানালেও হাসান মাসুদের সঙ্গে হাত মেলাননি হানিয়া আমির। এমনকি কথিতভাবে, তিনি ‘হাসান মাসুদ কালো’ বলেই এ কাজ করেননি।
কিন্তু এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাসান মাসুদ বলেন, “এমন কোনো ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমি হানিয়া আমিরকে চিনি না, তিনি বাংলাদেশে কবে এসেছেন, তাও আমার জানা নেই। কারণ আমি অনেক দিন ধরেই কোনো অনুষ্ঠানে যাই না। বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বিব্রতকর।”
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।
ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক সময় তারকাদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত