ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সাধ্য নেই : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক :আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থায় হবে নাকি বিদ্যমান পদ্ধতিতে হবে—সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, জরিপের পরিসংখ্যানই প্রমাণ করছে সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। তিনি বলেন, “জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়ার মানে হলো সামনের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক। বাংলাদেশের কারও সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য।”
ইনোভেশনের জরিপে দেখা যায়, দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নন। এর মধ্যে ২১ দশমিক ৮ শতাংশ এটি চান, আর ২২ দশমিক ২ শতাংশ চান না। জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা। এর মধ্যে ৬৯ দশমিক ৯ শতাংশ বিশ্বাস করেন, একটি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
তবে জরিপে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা এ বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা