ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ইউনূসকে প্রধান করার প্রস্তাবে কারোই ইন্ধন ছিল না: নাহিদ
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবে কোনো দেশি বা বিদেশি শক্তির প্রভাব ছিল না। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেরার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, ৩ আগস্টের সরকার পতনের কর্মসূচি কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ ছিল না এবং আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তি যুক্ত ছিল না। নাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি বা ভারতে পালিয়ে যাননি।
জবানবন্দিতে নাহিদ জানান, সরকার পতনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে অধ্যাপক ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছিল এবং ৪ আগস্ট তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট সরকার পতিত হয় এবং অধ্যাপক ইউনূস ৮ আগস্ট দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা