ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাবিতে তিন ছাত্রের সঙ্গে এক ছাত্রীর সিট বরাদ্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাশ রোববার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ক্লাশ রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে। তবে ১০ নাম্বার ছাত্র হলে প্রকাশিত একটি তালিকা ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
তালিকায় দেখা গেছে, ১৩৮ নাম্বার কক্ষে তিনজন ছাত্রের সঙ্গে একজন ছাত্রীর নামও অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রীকে বেগম খালেদা জিয়া হলে বরাদ্দ দেওয়া হয়েছে।
১০ নাম্বার ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব বিষয়টি ভুলবশত ঘটেছে বলে জানান। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বলেন, ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কোনো ভুল নেই। তবে রুম বণ্টনের সময় হল প্রশাসনের তালিকায় কিছু অসঙ্গতি দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)