ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হানিয়ার ব্যতিক্রমধর্মী নাশতা, সোশ্যাল মিডিয়া তোলপাড়
বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। সানসিল্কের আমন্ত্রণে তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছান। রাজধানীতে পা রেখেই তিনি সামাজিক মাধ্যমে লিখেন, “আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?” সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা এবং ভালোবাসার ইমোজি।
ঢাকায় এসে হানিয়ার ভিন্নরকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারকা দম্পতি নাঈম–শাবনাজের মেয়ে নামিরা নাঈম। তিনি জানান, ভোরবেলা শুটিং সেটে খালি পেটে হাজির হন হানিয়া। তবে নাশতা হিসেবে অন্য কিছু নয়, বরং নাগা মরিচের ঝালমুড়িই বেছে নেন। শুধু তাই নয়, তিনি ফুচকাতেও ৩–৪টি নাগা মরিচ দিয়ে উপভোগ করেন, যেখানে অন্যরা ঝালে হাঁসফাঁস করছিলেন।
নামিরার ভাষায়, “আমরা অবাক হয়ে দেখেছি, ঝাল যেন হানিয়ার কাছে একেবারেই স্বাভাবিক। বরং খুব স্বাদ নিয়ে খাচ্ছিলেন।”
এ আয়োজনের মূল পরিকল্পনা করেন দেশের পরিচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার রাফসান দ্য ছোটভাই। তাঁর উদ্যোগেই হানিয়ার সঙ্গে নামিরার যোগাযোগ ঘটে। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে একটি ফুড ভ্লগের শুটিংয়ের পরিকল্পনা করেন তিনি। সেই সূত্রে শুক্রবার ভোর সাড়ে চারটায় শুরু হয় শুটিং, যা চলে টানা সাড়ে তিন ঘণ্টা।
শুটিং চলাকালীন হানিয়ার সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতাও শেয়ার করেন নামিরা। তিনি বলেন, “হানিয়ার সঙ্গে গল্পে অনেক বিষয় উঠে এসেছে—আমাদের নবাব পরিবারের ইতিহাস, পাকিস্তানে থাকা আত্মীয়স্বজন, এমনকি ডিজাইনার আমির আদনান ও শিল্পী আলী জাফরের সঙ্গে পারিবারিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। ইনস্টাগ্রামে যেরকম ব্যক্তিত্ব দেখা যায়, সামনাসামনি তিনি একেবারেই প্রাণবন্ত ও খোলামেলা মানুষ। অনেক মজা করেছি আমরা।”
এদিকে, আগামীকাল (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত একটি বিশেষ ফটোশুটে অংশ নেওয়ার কথা রয়েছে হানিয়া আমিরের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত