ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মসজিদে ড্রোন হাম'লা, নামাজরত ৭৮ মুসল্লি নি-হ-ত
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ এক ড্রোন হামলায় রক্তাক্ত হলো ফজরের নামাজরত মুসল্লিরা। স্থানীয় সময় শুক্রবার ভোরে আল-ফাশের শহরের একটি মসজিদে এ হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, নামাজ চলাকালে মসজিদে ড্রোন হামলা চালানো হলে বহু মানুষ ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিক হিসেবে ২০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই হামলার জন্য সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হলেও তারা এখনও এ ঘটনার দায় স্বীকার করেনি।
গত দুই বছরেরও বেশি সময় ধরে দেশটিতে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। আল-ফাশের শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি সেটি দখলে নেওয়ার চেষ্টা করছে আরএসএফ। ফলে অন্তত তিন লাখ বেসামরিক মানুষ সংঘাতের ফাঁদে আটকা পড়েছেন।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আরএসএফের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা দারফুরে অ-আরব জনগোষ্ঠীর ওপর নির্মূল অভিযান চালাচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত