ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দায়িত্বে অবহেলা: ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে এ আদেশ দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।
ডিএমপি সূত্র জানায়, কমিশনারের স্পষ্ট নির্দেশ ছিল কোনো থানা এলাকায় ক্ষমতাসীন দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। কিন্তু মোহাম্মদপুর এলাকায় জুমার নামাজের পর পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে দেখা যায়, দায়িত্ব পালনের পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন খাবার ও বিশ্রামে ব্যস্ত।
পরিস্থিতি দেখে এস এন নজরুল ইসলাম তৎক্ষণাৎ তাদের ক্লোজড করার নির্দেশ দেন। তবে এই বিষয়ে অতিরিক্ত কমিশনারের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল