ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর চায় এনসিপি
নিজস্ব প্রতিবেদক: নিম্নকক্ষে নয়, বরং উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দলের সমন্বয় সভায় এ দাবি তোলেন।
নাহিদ ইসলাম বলেন, এ মুহূর্তে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। জাতীয় নাগরিক পার্টি স্বাধীন রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি নিয়েই এগোবে।
তিনি আরও জানান, খুব শিগগিরই এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশনের কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই বলে মন্তব্য করে তিনি আশাবাদ ব্যক্ত করেন দলটি অবশেষে তাদের কাঙ্ক্ষিত প্রতীক পাবে।
সভায় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, আলোচনায় জোট ও গণপরিষদ বিষয়ক নানা প্রস্তাব উঠেছে। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আওয়ামী দোসররা এখনও সক্রিয়ভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি