ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় বিএনপি নেতাদের সতর্ক থাকাতে হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের সতর্ক থাকাতে হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও মহানগরের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ দলীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, পূজা মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষা অত্যন্ত জরুরি। কোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্রের চেষ্টা প্রতিহত করতে হবে এবং প্রশাসনকেও এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, পূজা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য আপনারা সহযোগিতা করবেন এবং হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তারা যেন সুযোগ নিতে না পারে এ ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করা কেবল প্রশাসনের কাজ নয়, বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন রিজভী। তার ভাষায়, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। প্রশাসনকে এ ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা